• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক। নওগাঁয় ৬ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার চরভদ্রাসনে বাড়িতে চুরির অভিযোগ, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার দাবি টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ

মোল্লাহাটে জামায়াতে ইসলামী ও সনাতন নেতৃবৃন্দের মতবিনিময়: সাম্প্রদায়িক সম্প্রীতিতে দুর্গোৎসব পালনের অঙ্গীকার

dailydhakamail / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাহাটে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ননে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের (অপরাজিতা) এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাসমত আলী সরদারের সভাপতিত্বে এবং যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন,
“আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছি। আমরা সাম্প্রদায়িক নয়। আমরা চাই হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিষ্টান সবাই এক হয়ে সুন্দর, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের একটি বাংলাদেশ বিনির্মাণ করতে।”

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি বরেন্দ্রনাথ দে, পূজা উদযাপন ফ্রন্টের নেতা অশোক মন্ডল, পীযূষ কান্তি সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক কল্লোল বিশ্বাস পলুসহ ৭৮টি পূজা মণ্ডপের সভাপতি উপস্থিত ছিলেন।

আলোচকরা পূজাকেন্দ্রিক নিরাপত্তা, মন্দির এলাকায় নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ, মেলায় শৃঙ্খলা বজায় রাখা এবং সরকার প্রদত্ত বরাদ্দ যথাসময়ে প্রতিটি মন্দিরে পৌঁছানোর বিষয়গুলোর ওপর জোর দেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ফরাজী মিজানুর রহমান, ওলামা বিভাগ সভাপতি মাওলানা আসলাম মোল্লা, পেশাজীবী সেক্রেটারি শেখ ইয়াসিন সহ উপজেলা জামায়াতে ইসলামের কর্ম পরিষদ সদস্যসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com