• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

সিরাজগঞ্জে জুলাই–আগস্টে বিএনপির আহত তরুণ যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

dailydhakamail / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- “নতুন বাংলাদেশ ভাবনা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জুলাই–আগস্ট ২০২৪ খ্রিঃ বিএনপির আহত তরুণ যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠান পরিচালনা করেন জুলাই আহত যোদ্ধা ও ছাত্রদল নেতা নিয়ামুলবাসির নেহাল এবং মহসীন রেজা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল নেতা এস. এম. জুয়েল রানা প্রমুখ। এছাড়া বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির পরিবারের প্রায় শতাধিক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।

সভায় আলোচনায় উঠে আসে জুলাই–আগস্টের ঘটনাপ্রবাহে আহতদের কষ্টের কথা, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন ও নেতা-কর্মীদের অভিজ্ঞতা, আহতদের সুষ্ঠু চিকিৎসা এবং জনগণের অধিকার সংরক্ষণ। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং তরুণ ভোটারদের প্রতি বিএনপির প্রত্যাশা ও ভূমিকা নিয়েও আলোচনা হয়।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com