• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

রুমায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উদযাপনে ব্যাপক প্রস্তুতি 

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শৈহ্লাচিং মারমা রুমা (বান্দরবান) প্রতিনিধি:- ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বান্দরবানের রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দিরে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে- শারদীয় দুর্গোৎসব।

প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (২৭ সেপ্টেম্বর) ষষ্ঠী তিথিতে কল্পারম্ভ, বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস—এই চারটি ধাপের মাধ্যমে দেবীর মূল পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উৎসব উপলক্ষে রঙিন আলোকসজ্জা ও নির্মাণশৈলী খচিত প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণে।

মূল অনুষ্ঠান শুরু- রোববার সকালে  আনুষ্ঠানিকতা পূজার পর থেকে শুরু হবে- ধর্মীয় কীর্তন ও নৃত্যের মাধ্যমে ভক্তিমুখর পরিবেশ।

সন্ধ্যা সাতটায় শারদীয় দুর্গোৎসব এর তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মনগ্রসাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবে স্থানীয় পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগমে উৎসবটি প্রতিবছর ন্যায় রূপ রূপ নেয় এক মিলনমেলায়।

সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিতে মন্দির এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশ, আনসার- ভিডিপি সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রশাসন এ সময় একটি কন্ট্রোল রুমও (০১৮৯৪৯৫০৩০৪) চালু করেছে।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পনলাল চক্রবর্তী জানান, দুর্গোৎসব  প্রাণবন্তভাবে সম্পন্ন করতে  চার লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা ও সনাতন ধর্মাবলম্বীদের অনুদানে সংগ্রহ করা হয়েছে।

আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। যথাযথভাবে উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি রুমার পাহাড়ি-বাঙালি অধিবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কমিটির আহ্বায়ক পনলাল চক্রবর্তী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com