• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে  ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির, আওতায় হাওয়া বেগমকে স্বাবলম্বী করতে নবজাত বাছুরসহ গাভী উপহার প্রদান 

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জ পৌরএলাকার  চররায়পুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা মোছাঃ হাওয়া বেগমকে স্বাবলম্বী করতে নবজাত বাছুরসহ গাভী উপহার প্রদান করা হয়েছে।

এই কর্মসূচি’র তহবিলের উৎস সিরাজগঞ্জ  সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নে, সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং শহর সমাজসেবা কার্যালয় সিরাজগঞ্জ এর সহযোগিতায় – অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এর নির্দেশনায়-

রবিবার (২৮সেপ্টেম্বর-২০২৫) সকালে সিরাজগঞ্জ  জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণ হতে এই অসহায় মোছাঃ হাওয়া বেগমকে একটি নবজাত বাছুরসহ গাভী উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ আলাউদ্দীন, সিরাজগঞ্জ সরকারি শিশুপরিবার এর উপ-তত্ত্বাবধায়ক মোঃ হাসান শরীফ প্রমুখ।

হাওয়া বেগমকে যে নবজাত বাছুরসহ গাভী উপহার প্রদান করা হয় তার ক্রয়মূল্য ছিলো ১,০৭,০০০ টাকা, যা সরকার ভিক্ষুক পুনর্বাসন তহবিল থেকে প্রদান করেছে। এর মাধ্যমে হাওয়া বেগম ভিক্ষুক পরিচয় থেকে বের হয়ে এসে আত্মকর্মসংস্থানের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন।

উক্ত বাছুর সহ গাভী উপহার দেওয়া  অনুষ্ঠানে  অতিথিবৃন্দ বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি কেবল উপহার বা সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একজন অসহায় মানুষের জীবনে নতুন অধ্যায় সূচনার প্রতীক। তারা আশা প্রকাশ করেন, হাওয়া বেগম এই গাভী ও বাছুরকে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

জানাযায় যে, মোছাঃ হাওয়া বেগম  অভাব-অনটন ও অনিশ্চয়তায় ভরা জীবন তাকে একসময় ভিক্ষাবৃত্তির মতো কঠিন বাস্তবতার দিকে ঠেলে দিয়েছিল। তবে সরকার ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি তার জীবনে নতুন আলো দেখিয়েছে।

এসময়ে  হাওয়া বেগমও আবেগঘনকণ্ঠে জানান, এতদিন বেঁচে থাকার সংগ্রাম করে তিনি অনেক দুঃখ ও কষ্ট সহ্য করেছেন। এখন গাভী’র দুধ বিক্রি করে সংসার চালানোর স্বপ্ন দেখছেন তিনি। তার বিশ্বাস, এই সহায়তা তাকে এবং তার পরিবারকে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি দিতে সাহায্য করবে। সরকারের এ ধরনের কার্যক্রম সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিচ্ছে। ভিক্ষুকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সমাজকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ—যা ধীরে ধীরে বদলে দিচ্ছে বহু মানুষের জীবনচিত্র।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com