• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

শিবপুরে ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে যুবক নিহত

dailydhakamail / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আবুনাঈম রিপন নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর শিবপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসিতে এ ঘটনা ঘটে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন।

নিহত সাইফুল ইসলাম (৩০) উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে দোকানের তালা কেটে ফার্মেসিতে ঢুকে চুরি করার সময় পথচারীরা ভিতরে শব্দ শুনতে পান। এ সময় তারা দোকানের মালিককে ফোন করে ফার্মেসিতে চোর ঢুকেছে বলে জানান।খবর পেয়ে ফার্মেসি মালিক মনোয়ার ঘটনাস্থলে এসে ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুলকে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় সাইফুলকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাইফুল মারা যান বলে জানান ওসি আফজাল হোসাইন।তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com