• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

মোল্লাহাটে পূজা মন্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ

dailydhakamail / ২৫২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারি (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সর্ববৃহৎ পূজা মন্ডপ গাওলা তেঁতুলবাড়ি পরিদর্শনকালে তিনি বলেন, “আবহমানকাল ধরে আপনারা ধর্মীয় কৃষ্টি ও পূজা-অর্চনা পালন করে আসছেন। পূজায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, কিন্তু এটি নির্বিঘ্ন নয়। নির্বিঘ্নতা মানে হলো কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা। সরকার চায়, আপনারা সত্যিকারের নির্বিঘ্নে পূজা ও ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারেন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”

এর আগে দুপুর ১২টায় তিনি উপজেলার জয়ডিহি কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর মো. রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ প্রশাসনের কর্মকর্তারা।

পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ প্রমুখ।

পূজা উদযাপন পরিষদের নেতা অসীম মন্ডলসহ স্থানীয়রা বলেন, এ সফরে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে। পরিদর্শনকালে পূজা মন্ডপের পক্ষ থেকে ফুল, উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com