• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হরিপুরের আতিকুর রহমান আতিক মানবতার সেবায় নিবেদিত

dailydhakamail / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মো: হামিম রানা ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তোররা বাজারের মো: আতিউর রহমান আতিক দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছেন। ২০০৮ সাল থেকে তিনি মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন তোররা ইসলামী আদর্শ পাঠাগার। এরপর ২০১৭/১৮ সাল থেকে রাস্তায় পড়ে থাকা অসহায়, মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেন।

তার মানবিক উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রতি সপ্তাহে একদিন হরিপুরের সকল মানসিক ভারসাম্যহীন মানুষদের গোশত-ভাত খাওয়ানোর আয়োজন। প্রতি মাসে একবার তাদের গোসল করানো ও চুল কেটে দেওয়া।

অসুস্থ মানসিক রোগীদের চিকিৎসার ব্যবস্থা। এখন পর্যন্ত ৫ জনের চিকিৎসা সম্পন্ন করেছেন। কারও হাত পঁচে পোকা হয়ে যাওয়া, কারও পা পঁচে যাওয়া কিংবা আঙুলে আংটি মাংসের ভেতরে ঢুকে যাওয়া—এমন জটিল অবস্থার রোগীকেও তিনি সেবার আওতায় এনেছেন।

এখন পর্যন্ত ৯ জন মানসিক রোগীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

এছাড়াও ঈদ উপলক্ষে তিনি এদের জন্য বিশেষ আয়োজন করেন। নতুন কাপড় পরিয়ে, খাবার খাইয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। মানবতার সেবায় মোঃ আতিউর রহমান আতিকের এই নিরলস প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com