• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

মোল্লাহাটের উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

dailydhakamail / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধিঃ- বাগেরহাটের মোল্লাহাটে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গাড়ফা বাজার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যার মূল প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, অধ্যক্ষ মাওলানা মোঃ বশির প্রধান শিক্ষক এস এম ফরিদ উদ্দিন,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা।

বক্তারা বলেন, “শিক্ষক সমাজই জাতির বিবেক।” একটি সুশিক্ষিত, নৈতিক ও আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাঁরা আরও উল্লেখ করেন, আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের আত্মনিবেদিত প্রচেষ্টা জাতির অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com