• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

মনজুরুল হক রাহাদ—বাগেরহাটে জামায়াতের তরুণ সম্ভাবনা

dailydhakamail / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আবদুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধিঃ- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (সদর–চিতলমারী–মোল্লাহাট) আসনে দলীয় প্রার্থী হিসেবে শেখ মনজুরুল হক রাহাদকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির নির্বাচন পরিচালনা কমিটির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তে এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন নিশ্চিত করা হয়। ফলে আসন্ন নির্বাচনে তিনি “দাঁড়িপাল্লা” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনজুরুল হক রাহাদ বর্তমানে জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সাংগঠনিকভাবে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ে দলের ভাবমূর্তি ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

এর আগে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্র শিবিরের জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্বকারী এই প্রার্থীকে ঘিরে ইতিমধ্যে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, তার তরুণ নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও জনআস্থার ভিত্তিতেই পার্টি তাকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনীত করেছে।

জামায়াতে ইসলামী সূত্রে আরও জানা যায়,
আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে জনগণের অধিকার, ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী মাঠে নামছে। সেখানে মনজুরুল হক রাহাদের মতো তরুণ নেতৃত্ব দলকে নতুন রাজনৈতিক গতিধারার পথে এগিয়ে নিয়ে যাবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাহাদের প্রার্থিতা বাগেরহাটের তরুণ ভোটারদের মধ্যে নতুন আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। তিনি যদি মাঠে সক্রিয় ভূমিকা ধরে রাখতে পারেন, তবে আসনটিতে তরুণ ভোট ব্যাংকে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেন বলে মনে করছেন অনেকেই।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com