• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে, প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স-এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন। তিনি বলেন, চোখের সুস্থতা রক্ষায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চক্ষু পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমেই দৃষ্টি সংরক্ষণ সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী তপন কুমার, প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলি এবং সহকারী ব্যবস্থাপক টি এম মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী ও স্বাস্থ্যসচেতন নাগরিকবৃন্দ। বক্তারা চোখের যত্নে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে চক্ষুস্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com