• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের  উদ্বোধন

dailydhakamail / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে  এই প্রতিপাদ্য নিয়ে – সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেলুন উড্ডয়ন করে শুভ উদ্বোধন করা  হয়।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ( ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্যও পরিবার ও কল্যাণ মন্ত্রনালয় এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে  টিকাদান কর্মসূচি ( ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ,স্বাস্থ্যও পরিবার ও কল্যাণ মন্ত্রনালয় এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে,  রোববার (১২ অক্টোবর-২০২৫ খ্রিঃ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ  শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে- উক্ত অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্য রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন,  কার্যকর টিকা আবিষ্কারের পরে অনেক রোগ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। অতীতে টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বব্যাপী সবসময় প্রশংসিত হয়। আজ থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও সফল করার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে যে, আজকের সুস্থ শিশু মানেই আগামীর সুস্থ প্রজন্ম ও ভবিষ্যতের দক্ষ নাগরিক।শিশুদের পড়া-লেখার পাশাপাশি  খেলাধূলায় সফল হওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। যে সকল শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের সঠিকভাবে টিকা দিতে হবে। একইসাথে রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই এবং টিকাটি হালাল সনদপ্রাপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাংলাদেশ সেনাবাহিনী সিরাজগঞ্জ ক্যাম্পের মেজর মোঃ মারুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,
সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম ফরহাদ হোসাইন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহামেদ, উপ-পরিচালকের কার্যালয় সিরাজগঞ্জ  মহিলা অধিদপ্তরের  উপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক  মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ ড্যাব এর সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ডাঃ এম.এ. লতিফ,  সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালেক্টর স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিসা প্রমুখ। এসময়ে কোমলমতি শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com