• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

বগুড়ায় উত্তরা মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ডিউটি ডাক্তারের কতৃক সাংবাদিক হেনস্তার শিকার।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

গুলজার রহমান ক্রাইম রিপোর্টার : বগুড়া শহরের কানোছগাড়ী এলাকায় অবস্থিত উত্তরা মডেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গত (১৪ অক্টোবর) মঙ্গলবার ডাক্তার পারভেজ মোশারফ এর আপন চাচাতো ভাইয়ের পরকীয়া সম্পর্কিত তথ্য যাচাই করতে ক্লিনিকে গেলে দায়িত্বরত ডাক্তার পারভেজ মোশারফ (ডি.এম.এফ, ঢাকা) ওই সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এক পর্যায়ে সাংবাদিকের গায়ে হাত তোলেন।পরকীয়ার সম্পর্কে জড়িত অজ্ঞাত ওই ছেলেটি ডাক্তার পারভেজ মোশারফ এর আপন চাচাতো ভাই বলে জানা যায় তার বাড়ি নাটোর জেলায়, এবং পরকীয়া অজ্ঞাত ওই ছেলেটি দীর্ঘদিন ধরে বগুড়ার শাহজাহানপুর উপজেলার একটি মেয়ের সাথে তার অনৈতিক সম্পর্ক থাকার কারণে ডাক্তার পারভেজ মোশারফ এটি নিজে নিজেই সমাধান করার চেষ্টা করেন অতঃপর মেয়ে পক্ষের কিছু লোকজন এবং ছেলে পক্ষ থেকে ডাক্তার মোশারফ পারভেজ উপস্থিত থেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে সাংবাদিক জানতে পারেন এই ঘটনার খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ডাক্তার পারভেজ মোশাররফ সাংবাদিকের সাথে অসভনীয় আচরণ করেন। আরো জানা যায় নাটোরের ওই অজ্ঞাত ছেলে ও মেয়ে দুজনেই বিবাহিত তাদের বাচ্চাও আছে। এর আগেও এই ক্লিনিকে ভুল রিপোর্ট দেওয়ার কথা বলে সাংবাদিককে ডেকে নিয়ে গিয়ে রোগীর তথ্য না নিতেই আগেই বের করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির মাধ্যমে জানা যায় এই ডাক্তার বিভিন্নভাবে টেপেন্ডটাডল ট্যাবলেট পাইকারি কিনে তা কিছু মাদক বিক্রেতার কাছে কম দামে বিক্রি করেন, কোথায় থেকে সংগ্রহ করেন ওই ব্যক্তিকে প্রশ্ন করলে তিনি বলেন সে বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত। এ ডাক্তারের বাসা নাটোর জেলায় সে বগুড়ায় দীর্ঘদিন ধরে উত্তরা মডেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছেন একাধিক অন্যায় অপকর্মের একটি শক্তিশালী টিম তার পক্ষে কাজ করে। ক্লিনিকের পরিচালক এগুলো জেনেও তা মৌখিকভাবে অস্বীকার করেন। একাধিক তথ্যর ভিত্তিতে সাংবাদিক যখন ভিডিও করতে যায় তখন সাংবাদিককে লিফট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় উত্তরা মডেল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ডিউটি ডাক্তার পারভেজ মোশারফ ডি এম এফ ঢাকা। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, উক্ত চিকিৎসক দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বিষয়টি ক্লিনিকের মালিক জানলেও এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেননি। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com