• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

মোল্লাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

dailydhakamail / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:- “হাত ধোয়ার নায়ক হোন (Be a Hand Washing Hero)” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল হাসান, কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার মিয়া, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক ও সাংবাদিক কে এম মাহামুদুল হক।

বক্তারা বলেন,

“হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর প্রভাব বিশাল। নিয়মিত হাত ধোয়া সংক্রামক ব্যাধি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। শিশু থেকে বয়স্ক—সবাইকে এই অভ্যাসে উদ্বুদ্ধ করতে হবে।”

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেষে অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্যবিধি অনুসরণের অনুপ্রেরণা জাগাতে হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয়দের মাঝে স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com