• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বদলগাছী বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

dailydhakamail / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ – নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মিঠাপুর ইউনিয়নের সাগরপুর হাই স্কুল মাঠে সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সুলতান মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ইফতি।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাক হোসেন, আখেরি রবিউল আউয়াল, আওরঙ্গজেব চৌধুরী মানিক, এবং যুবদল নেতা সরদার আওরঙ্গজেব।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবজাল হোসেন, মহিলাদলের নেত্রী হেনা, নিয়ন, বিএনপি নেতা সুহেল হোসেন, সুমন, ভুট্টু, মামুন কবিরাজ, জুয়েল, মিঠাপুর ইউনিয়নসহ বিএনপির কর্মী সমর্থক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফেরাতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভুমিকা পালন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com