• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

সিরাজগঞ্জ আইডিয়াল স্কুলল অ্যান্ড কলেজের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

dailydhakamail / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জের সুনামধন্য সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর কোমলমতি শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শুরুতে লটারি (প্রথম পর্ব) কুপন বাক্সে ফেলা, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, উপাধ্যক্ষের স্বাগত বক্তব্য, শিক্ষার্থী, শিক্ষক, অধ্যক্ষ, বিশেষ অতিথি ও প্রধান অতিথির বক্তব্যের পর পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস. এম. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অতিথিদের ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস. এম. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো. মুজাহিদ জামিল, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শিপু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মো. মহব্বত হোসেন সরকার, উপদেষ্টা মো. ছাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক মো. শুভ মিয়াসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com