• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ভর্তির নামে প্রতারণা, দুইজন গ্রেপ্তার

dailydhakamail / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ভর্তির নামে প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নপত্র, উত্তরপত্র, স্বাক্ষরিত ব্যাংক চেক ও নথিপত্র জব্দ করা হয়।

নৌবাহিনীর সূত্রে জানা গেছে, এ–২০২৬ ব্যাচের নবীন নাবিক নিয়োগ কার্যক্রম ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে। ভর্তি কেন্দ্রের আশপাশে নিয়মিত নজরদারি চালানো হয়। এর ধারাবাহিকতায় গত বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটে খুলনা হোটেল, হোটেল ধানসিঁড়ি ও হোটেল সোসাইটি (আবাসিক) থেকে প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়।

তারা রেলস্টেশন এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা কর্মকর্তা মাসুদ রানা প্রায় তিন কিলোমিটার ধাওয়া দিয়ে তাদের ধরে পুলিশে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন—আশিকুর রহমান (২১), পিতা আমজাদ হোসেন, গ্রাম লক্ষীখোলা, রিফাইতপুর, দৌলতপুর, কুষ্টিয়া এবং মো. বশিরউদ্দিন (৩৮), পিতা দহিরুল ইসলাম, গ্রাম চক দৌলতপুর, দৌলতপুর, কুষ্টিয়া।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই প্রতারক চক্রটি ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প সংগ্রহ করত। তারা ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর সরবরাহের আশ্বাসও দিত।

অভিযানের সময় হোটেলে অবস্থানরত ১৬ জন প্রার্থীর মধ্যে তিনজনের পরীক্ষা সম্পন্ন হয়েছিল, আর বাকি ১৩ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, নাবিক নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়া, যেখানে কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার সুযোগ নেই। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে খুলনা সদর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com