• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

বদলগাছিতে রাস্তার পাশে পতিত জমিতে শীতকালীন ফসল চাষে কৃষকদের সাফল্য

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তার পাশের পতিত জমিতে শীতকালীন ফসল চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা। এসব অব্যবহৃত ও পরিত্যক্ত জমিতে এবারও চাষ করা হচ্ছে হলুদ, আদা, মসুর ডাল, তিল ও শিমসহ নানা ধরনের ফসল।

দিগন্তজুড়ে আঁকাবাঁকা দৃষ্টিনন্দন গ্রামীণ সড়ক ছুটে গেছে — আর সেই সড়কের দু’পাশে হাতছানি দিচ্ছে সবুজের সমারোহ। রাস্তার দুই পাশে পতিত জমিতে চাষ হচ্ছে শীতকালীন নানা ধরনের সবজি। দূর থেকে দেখলে যে কারও মনে হতে পারে, পিচঢালা পথজুড়ে যেন বিছানো সবুজের গালিচা।

উপজেলার কোলা, আধাইপুর ও মথুরাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কে এখন শোভা পাচ্ছে কৃষকের লাগানো সবজি — হলুদ, আদা, মসুর ডাল, তিল ও শিমসহ নানা ধরনের ফসল। সড়কের পাশে বাতাসে দোল খাওয়া সবুজ কচি পাতা যেন জানান দিচ্ছে কৃষকের সাফল্যের গল্প।

স্থানীয় কৃষক দুলাল, অমেশ ও আতাউর জানান, রাস্তার ধারের অব্যবহৃত জমিতে এসব ফসল চাষ করতে খুব বেশি সার বা কীটনাশকের প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবে উর্বর মাটিতে এসব ফসলের ফলনও ভালো হয়। ফলে একদিকে কৃষকরা বাড়তি আয় করছেন, অন্যদিকে পতিত জমিগুলোও কাজে লাগছে।

বদলগাছী উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন স্থানীয় কৃষকদের। আগামীতে এ উদ্যোগ আরও বিস্তৃত হবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

কৃষকদের রাস্তার পাশের পতিত জমিতে শীতকালীন সবজি ও নানা ধরনের ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, কৃষি উপসহকারী কর্মকর্তাদের পরামর্শ আর স্থানীয় কৃষকদের উদ্যোগে বদলগাছী উপজেলার পতিত জমিগুলো এখন সবুজে ভরে উঠেছে। ফলে এ উদ্যোগ স্থানীয় কৃষিতে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে, যা দেশের অন্যান্য এলাকাতেও অনুকরণীয় হতে পারে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com