• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। শাহজাদপুরে সম্প্রীতি ও উৎসবের আমেজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য কুড়িগ্রামে এক ঘরেই ৫ হাজার রেকর্ড, ২২ গ্রামোফোন—বেঁচে আছে কলের গানের যুগ

রুমায় বৌদ্ধ ঐক্য ফ্রন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত।

dailydhakamail / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবান:- ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–কে জয়যুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ–সামাজিক উন্নয়নসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। এসব উন্নয়ন কার্যক্রম স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে এবং তাদের সাথে সমন্বয় রেখে বাস্তবায়ন করবে বিএনপি।

শনিবার সকাল ১০টায় বান্দরবানের রুমা উপজেলার খক্ষ্যংঝিরি বাজার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রুমা উপজেলা শাখার সাবেক সহ–সভাপতি ও পাইন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচিংঅং মারমা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তংমক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ ইন্দিগা ভিক্ষু।

উসাইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রুমা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা, রুমা সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ক্যউসিং মারমা, ঐক্য ফ্রন্টের সভাপতি বাথোয়াইচিং মারমা, সাধারণ সম্পাদক চসিঅং, বিএনপি নেতা মোহাম্মদ বেলাল উদ্দিন ও পিপলু মারমা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐক্য ফ্রন্টের যুগ্ম সম্পাদক উশৈসিং মারমা এবং স্বাগত বক্তব্য দেন উসাইপ্রু মারমা।

সভায় রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, স্থানীয় কারবারী, পাড়া প্রধান এবং বিভিন্ন পাড়া থেকে আগত নারী–পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সভাপতি পদে উসাইপ্রু মারমা এবং সাধারণ সম্পাদক পদে চহ্লাথোয়াই মারমাকে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ১নং পাইন্দু ইউনিয়ন শাখা কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com