• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ

সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স (SBF) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত।

dailydhakamail / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- “মানবতার শ্রেষ্ঠ দান—স্বেচ্ছায় করুন রক্তদান” শ্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স (SBF) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কর্তন, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং স্বেচ্ছাসেবী সংগঠক ও সদস্যদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স (SBF) এর আয়োজনে
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ খ্রিঃ সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স এর সভাপতি ইয়াছির আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার পরিচালক নুরুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজে যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মানুষদের জীবন বাঁচাচ্ছেন, তাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য তানভীর মাহমুদ পলাশ। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন,

“স্বেচ্ছাসেবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা, সমাজসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং রক্তদানে মানুষদেরকে উৎসাহিত করা—এই কাজগুলো করে চলেছেন স্বেচ্ছাসেবী এই উদীয়মান তরুণেরা। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করা এবং মানবকল্যাণে নতুন পরিকল্পনা গ্রহণ করাই এই মিলনমেলার মূল উদ্দেশ্য। আমি আশা করি সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স এর ভবিষ্যতের কর্মকাণ্ড আরও ফলপ্রসূ হবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আহ্বায়ক র.ই. মানিক চিত্রাপুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস, সুখপাখি সিরাজগঞ্জের পরিচালক শেখ রজব আলী, যমুনা টেলিভিশন সিরাজগঞ্জের জেলা প্রতিনিধি ও সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বিশিষ্ট সমাজসেবক এস.এম. জুয়েল রানা প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স এর সহ-সভাপতি মোঃ রেদওয়ান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাতুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রানা, সাংগঠনিক সম্পাদক মোছাঃ মনি খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আসিফ আহমেদ, দপ্তর সম্পাদক ইভান আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ মিদুল হাসান, তথ্য বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পরিবেশ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ কাউসার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক আদিবা ইসলাম হিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজী, এবং নির্বাহী কমিটির সদস্য শেখ রাতুল, মোঃ ওলিউদ্দিন, মোঃ কায়েস ইসলাম, মোঃ বকুলসহ অন্যান্য সদস্যগণ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com