• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা

dailydhakamail / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের ডিঙি রেস্টুরেন্ট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মমিনুর রশিদ শাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালি।

সভায় বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যমে সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরছেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নিরাপত্তা বিধান এখন সময়ের দাবি।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সবসময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সভায় সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, কামাল হোসেন আজাদ, গোলাম সারওয়ার এবং এস এম মুঞ্জুরুল হাসান, কক্সবাজার রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি এবং চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আলী, সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, সম্মুখসারীর জুলাইযোদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এম আর আয়াজ রবিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com