• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা

dailydhakamail / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মনোমুগ্ধকর পরিবেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সাফল্যমণ্ডিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে এবং জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুফান কোম্পানি লিমিটেডের পরিচালক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, তুফান কোম্পানীর পরিচালক আব্দুস সোবহান খোকন, ডিআই ওয়ান মনিরুল ইসলাম, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেক্রেটারি মো. কামরুজ্জামান রাসেল প্রমুখ।

সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর ফাইনাল খেলায় অংশ নেয় দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে সাতক্ষীরা জেলা দল এবং নড়াইল জেলা দল। ফাইনালে সাতক্ষীরা জেলা দল নড়াইল জেলা দলকে ২০-০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন রাগবি ফেডারেশনের রেফারি এস এম শামীম, সহকারী রেফারি আব্দুল কাদের সুমন, প্রশান্ত ক্যালকাটা এবং মুজাহিদুল ইসলাম।

লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশের ৬টি জেলা অংশগ্রহণ করেছিল, যেগুলি হলো: সাতক্ষীরা জেলা, মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা, গোপালগঞ্জ জেলা এবং যশোর জেলা।

সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যেন নতুন প্রাণসঞ্চার করেছিল জেলা স্টেডিয়াম ও সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের ডাইরেক্টর শেখ তাকরিম কালাম, শেখ তাওয়াফ কালাম, জেলা আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম. আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাগবি খেলার ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com