• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিংড়ায় জামায়াতের এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ

dailydhakamail / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সিংড়া পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামী সবসময় শিক্ষক সমাজের পাশে থাকবে। কাঙ্ক্ষিত বেতন মান উন্নয়ন ও জাতীয়করণের দাবিতে আমরা কার্যকর ভূমিকা রাখব।

গণসংযোগকালে প্রফেসর সাইদুর রহমান স্থানীয় শিক্ষক সমাজের সার্বিক কল্যাণে নানা প্রতিশ্রুতি দেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য জয়নাল আবেদীন, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, পৌর সেক্রেটারি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে শিক্ষকদের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, আগামীতেও প্রফেসর সাইদুর রহমান শিক্ষকদের উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণে ভূমিকা রাখবেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com