• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

dailydhakamail / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- “মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জেও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার ২২ অক্টোবর সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন এবং হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, র‍্যাব-১২ এর ডিএডি মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোফাজ্জল হোসাইন, সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোজিনা খাতুন রুহানা, ছাত্র প্রতিনিধি সজীব সরকার, সড়ক বিভাগের উপপরিচালক প্রকৌশলী কাজল ইসলাম, বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার হাসিবুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, নারীনেত্রী মনিজা খাতুন, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি-কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ শামসুল আলম, ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সড়ক ও প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম টিটো, সিরাজগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন মেসার্স পার্ক ফিলিং স্টেশনের আব্দুর রউফ, মেসার্স ভূঁইয়া ফিলিং স্টেশনের ইশতিয়াক, মিরপুর ফিলিং স্টেশনের আকবর আলীসহ রোভার স্কাউটসের সদস্যরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com