• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

dailydhakamail / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আবু নাঈম রিপন, স্টাফ রিপোর্টার:- নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন।

গত ২২ অক্টোবর, বুধবার, বাদ আসর দুলালপুরের বর্ণমালা আইডিয়াল একাডেমি অ্যান্ড হাইস্কুল মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি ও দুলালপুর মোড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাফিজ উদ্দিন ভূঁইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল ইসলাম (ইমরান), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজশাহী।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন শায়েখ মুফতি জসিম উদ্দিন রহমানী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, পরিচালক, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার, ঢাকা, এবং মুফতি মো. কবির হোসেন, প্রভাষক, দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম মোজাম্মেল হক মোল্লা, অধ্যাপক, বারুদিয়া নূর কারিগরি মহাবিদ্যালয়, মনোহরদী; ইব্রাহিম খলিল, সহকারী রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; একে শরীফ উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী; আবু নাঈম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ও দুলালপুর মোড় বাজার কমিটির সভাপতি; নাজমুল হোসেন খান, ম্যানেজার, মিল্লাত ম্যানুফ্যাকচারিং লিমিটেড, ঢাকা; আবদুল্লাহ মোহাম্মদ কাউছার, বিশিষ্ট সমাজসেবক; আলমগীর হোসেন (আলম মোল্লা), সমাজসেবক; শেখ মো. আব্দুল খালেক, সেক্রেটারি, কাদিরচর জামে মসজিদ; শাহাদাৎ হোসেন নাজির, সভাপতি, লাখপুর বাজার কমিটি; সোহরাব নাজির, প্রোপাইটর, বিবি এল ব্রিক ফিল্ড; আলমগীর ইকবাল শিকদার (মিন্টু), সাবেক পরিচালক, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা; মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, এডভোকেট, জজ কোর্ট, ঢাকা; মোশারফ হোসেন ফকির, সহকারী শিক্ষক, কাদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এএসআই নূরে আলম, দুলালপুর থানার প্রতিনিধি প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হযরত মাওলানা ইসমাইল হোসেন, খতিব, পাড়াতলা উত্তরপাড়া জামে মসজিদ। উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার নূর আহমেদ ভূঁইয়া (পাড়াতলা), চেয়ারম্যান, পাথ ফাইন্ডার গ্লোবাল লিমিটেড।

প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনজুর হোসেন ফকির, অধ্যক্ষ, দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা। পৃষ্ঠপোষকতায় ছিলেন মাহফুজুল হক শামীম মোল্লা, চেয়ারম্যান, দুলালপুর ইউনিয়ন পরিষদ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক, দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদ।

এই ইসলামী মহাসম্মেলনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরপুর পরিবেশে আলেম-ওলামা, মসজিদের ইমাম, খতিব ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের মাধ্যমে সমাজে ইসলামী আদর্শ, নৈতিকতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com