• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

সয়দাবাদে বিএনপির ১নং ওয়ার্ডে মতবিনিময় ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন

dailydhakamail / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা ও পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু সামা সেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিথুন, সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ, পলাশ সরকার এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সেখ ও সাংগঠনিক সম্পাদক শানিল সেখ।

এ সময় সয়দাবাদ ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com