• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রুমায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

dailydhakamail / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধি, বান্দরবান:-দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরা (৩৮) অবশেষে গ্রেফতার হয়েছেন। থানচি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি উপজেলার বলিবাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যিশুরাং ত্রিপুরা বান্দরবানের রুমা উপজেলার ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদু পাড়ার বাসিন্দা মানলা ত্রিপুরার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর রুমা থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(এ) ধারায় যিশুরাং ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (মামলা নং ০২/০৫)। পরবর্তীতে মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫ ও জিআর নং ১৭৯/০৫ হিসেবে বিচারাধীন ছিল।

আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গ্রেফতারের পর পুলিশ তাকে বলিবাজার থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com