• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নাটোরে ১০ টন গুলির খোসা উদ্ধার: সেনা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন

dailydhakamail / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামের আহম্মদপুর বাজারে একটি মালিকানাধীন গোডাউন থেকে বিপুল পরিমাণ গুলির খোসা উদ্ধার করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে আহম্মদপুর বাজারের ব্যবসায়ী শিহাব উদ্দিনের মালিকানাধীন গোডাউনে প্রায় (১০,০০০ কেজি) ( দশ টন) গুলির খোসা রাখা ছিল। খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিষয়টি জানান।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, শিহাব উদ্দিন রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামে স্ক্র্যাপ হিসেবে এই গুলির খোসা ক্রয় করেন। ক্রয়মূল্য প্রতি কেজি ৪০ টাকা।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, গুলির খোসার ক্রয় প্রক্রিয়া ও কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে। স্থানীয়দের মধ্যে এ ধরনের বিপুল পরিমাণ গুলির খোসা সংরক্ষিত থাকার খবর জানাজানি হওয়ার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পুলিশ ও সেনাবাহিনী বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং তদন্ত শেষে এবিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com