• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

যুগ যুগ ধরে ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো সেই সালেহা বেগমের মৃত্যু

dailydhakamail / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে যুগ যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে যোগাড় করা তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক সালেহা বেগম (৬৫) মারা গেছেন।

ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে পরাজিত হলেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে পাগলী’ নামে চিনতেন। শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার ২৫ অক্টোবর সকাল ১০টায় শহরের কান্দাপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত থাকায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহরিয়ার শিপু জানান, “সালে পাগলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যু হওয়ায় আজ শনিবার আমরা দাফনের কাজ সম্পন্ন করেছি। তার চিকিৎসা বাদে অবশিষ্ট অর্থ ইসলামী শরিয়ত অনুযায়ী বণ্টন করা হবে।”

সালেহা বেগমের জীবন ছিল দুঃখ ও সংগ্রামের এক করুণ কাহিনি। বৃদ্ধা হয়েও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শহরের বিভিন্ন রাস্তায় বেরিয়ে যেতেন, মানুষের কাছে ভিক্ষা চেয়ে তাদের দয়া ও ভালোবাসার ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করতেন। কঠোর পরিশ্রম ও মানবিকতার মিশেলে গড়া তার জীবনের গল্প সম্প্রতি সারা দেশে আলোচিত হয়েছিল।

সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় তার বসতঘর থেকে স্থানীয়রা দুই দিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করেন। সেখানে মোট ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং মানুষ সালেহা বেগমের সংগ্রামী জীবন ও অদম্য ইচ্ছাশক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়।

স্থানীয়দের মতে, সালেহা বেগম শুধু নিজের জীবনের জন্য সংগ্রাম করেননি, তিনি অনেকের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন। তার কষ্টভরা জীবনের মধ্যেও সততার মানসিকতা ও পরিশ্রমী মনোভাব সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সালেহা বেগমের মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সিরাজগঞ্জবাসীর জন্য এক গভীর হৃদয়বিদারক ক্ষতি। তার জীবনের গল্প এবং সততার প্রতীক হয়ে ওঠা সেই তিন বস্তা টাকার গল্প আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখায় —
দারিদ্র্য থাকলেও সততার সঙ্গে বেঁচে থাকা সম্ভব।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com