• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

কর্ণসূতি নবজাগরণ প্রীতি প্রমীলা নারী ফুটবল ম্যাচে সিরাজগঞ্জ নাটোরকে ২-১ গোলে হারালো

dailydhakamail / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে “কর্ণসূতি নবজাগরণ” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত প্রীতি নারী ফুটবল ম্যাচ ২০২৫, যেখানে মুখোমুখি হয়েছিল নাটোর প্রমীলা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ প্রমীলা নারী ফুটবল দল।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

উৎসবমুখর পরিবেশে— শনিবার ২৫ অক্টোবর ২০২৫ বিকেল ৩টায় শুরু হওয়া খেলায় দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে মাঠে জমে ওঠে উত্তেজনা। খেলার দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকরা মুগ্ধ হন। শেষ পর্যন্ত সিরাজগঞ্জ দল ২-১ গোলে জয়ী হয়। পুরো খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী ও হাজার হাজার দর্শক। ম্যাচ শেষে বিজয়ী দলকে ট্রফি এবং অংশগ্রহণকারী সবাইকে স্মারক প্রদান করা হয়।

কর্ণসূতি নবজাগরণ পক্ষে রাব্বি হাসান বলেন,
“আমাদের লক্ষ্য তরুণী নারী খেলোয়াড়দের উৎসাহিত করা এবং সমাজে তাদের অবস্থানকে আরও দৃঢ় করা। আগামী বছর আমরা আরও বড় পরিসরে এই আয়োজন করব।”

দর্শক ও আয়োজকদের উচ্ছ্বাসে ভরপুর এই প্রীতি ম্যাচ প্রমাণ করেছে, নারী শক্তি শুধু সমাজ গঠনে নয়, মাঠেও সমান তালে এগিয়ে যেতে সক্ষম।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সাকলাইন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভুনাথ দাস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব তানভীর ইসলাম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com