• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

নরসিংদীর মেঘনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

dailydhakamail / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আবুনাঈমরিপন, স্টাফ রিপোর্টার:- বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শনিবার ২৫ অক্টোবর নরসিংদীর মেঘনা নদীতে এক আকর্ষণীয় তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী জেলা পরিষদ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, নরসিংদী পৌরসভা এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই নৌকা বাইচ প্রতিযোগিতায় নরসিংদী-কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া-নারায়ণগঞ্জ এবং হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থান থেকে মোট ১২টি নৌ দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মোহাম্মদ উসমান মোল্লার নৌদল চ্যাম্পিয়নশীপ অর্জন করে, আর হবিগঞ্জ জেলার টঙ্গীঘাট উপজেলার কালা মিয়ার নৌদল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে মেঘনা নদীর দুই তীরে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু ভীড় জমায়। ইঞ্জিন চালিত নৌকা, স্পীডবোট, লঞ্চ, ট্রলার এবং অসংখ্য নৌকা দিয়ে মেঘনা নদীতে এই আকর্ষণীয় নৌকা বাইচ উপভোগ করা হয়।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নরসিংদী বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী পৌর প্রশাসক মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, নরসিংদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, মো: হারুন অর রশিদ হারুনসহ নরসিংদী জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com