• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন।

জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাগেরহাট জেলা প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদারের লক্ষ্যে বাগেরহাটে মোল্লাহাটে অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা”।

সভাটির আয়োজন করে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি)। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক,সমাজসেবক, ইমাম, পুরোহিত সহ  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা  বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু পরিবেশগত নয়, একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবেও দেখা দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও পানির দূষণের কারণে নানা নতুন রোগবালাই ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।এতে উপস্থিত ছিলেন, মোলহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব শ্যামানন্দ কুন্ডু, মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তেন মং, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, ব্র্যাকের পক্ষে প্রধান হিসেবে ছিলেন মোঃ হাবিব হোসেন ( প্রোগ্রাম অফিসার), এস. এম. আশরাফ হোসেন ও সুজয় হালদার।

বক্তারা আরও বলেন, জল,বায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যখাতে অভিযোজনমূলক উদ্যোগ নেওয়া জরুরি। জনগণকে সচেতন করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, এবং জরুরি স্বাস্থ্যসেবায় সক্ষমতা বৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। তারা জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পরিসংখ্যান ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তথ্যবহুল পুস্তিকা ও সচেতনতামূলক উপকরণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুললে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com