• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

বদলগাছীর মথুরাপুর ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের রূপরেখা ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠ পুত্র বিএনপি নেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনির দিকনির্দেশনায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপাহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মোস্তাফিজুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইফতেখার আহমেদ (ইফতি)।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সিহানুক, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাক হোসেন, মহিলা দলের নেত্রী হেনা আক্তার, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবজাল হোসেন ও বিএনপি নেতা বেলাল প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন আওরঙ্গজেব চৌধুরী মানিক, আখেরি রবিউল আউয়াল, যুবদল নেতা সরদার আওরঙ্গজেব, নিয়ণ, বিএনপি নেতা রাজ্জাক, দিপু, সুহেল, সুমন, মুকুল, শরিফুল, আইজুল, অমর আলী ভুট্টু, বদলগাছী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আরিফুল, জিয়া সাইবার ফোর্স নেতা সাইদ আল সাহাফ, যুবদল নেতা রনি, তারিফুল, ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সামিউলসহ মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামোর মেরামতের দফাগুলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিকনির্দেশনা দেবে। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com