• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ

dailydhakamail / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মুফতি ফজলুল করিম ও মিযানুর রহমান জামীলের সঞ্চালনায় গত (৩১ অক্টোবর) শুক্রবার রাজধানীর মিরপুর ১২ নম্বর, ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় “অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ” অনুষ্ঠান।

কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তরজুমানুল কুরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—
মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান,তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার হামিদী,জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান,পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী,বাইতুস সালাম জামে মসজিদ কমপ্লেক্সের পরিচালক মুফতি সাইফুজ্জামান,দারুল উলুম ইব্রাহিমিয়া মাদরাসার পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াস,কালশী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ নোমানী,বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি আবু সালেহ মোহাম্মদউল্লাহ,বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি ওজায়ের,মাওলানা এ জে এম মহিউদ্দিন,মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া।

সহযোগী আয়োজক হিসেবে ছিলেন রহমত ই খোদা, এডভোকেট হাবিবুর রহমান, আলাউদ্দিন, মাসুদুল ইসলাম এবং রায়হান ফাউন্ডেশনের পরিচালক এ. এম. এম. নওশাদ এহসান।

ইনস্টিটিউটটি প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআনের সহজ, হৃদয়গ্রাহী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে সারাদেশের কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি বিনামূল্যে কুরআন ও নামাজ শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কোর্স চালু করেছে। এর মাধ্যমে ইতোমধ্যে হাজারো শিক্ষার্থী অর্থসহ কুরআন শিক্ষা ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের সুযোগ পাচ্ছে। দেশব্যাপী সার্বজনীন মুসলমানদের মাঝে তাদের এই আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “কুরআনের শিক্ষা ও এর অর্থ বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সমাজে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ কুরআনের দিকনির্দেশনা অনুসরণ করা।”

তাঁরা তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কার্যক্রম দেশব্যাপী কুরআন শেখার নবজাগরণ সৃষ্টি করবে। তরুণ প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হবে। অবক্ষয় সমাজকে ইনসাফভিত্তিক সমাজে পরিণত করতে এ ধরণের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক মুফতি আব্দুল্লাহ শিবলী। তিনি তাঁর বক্তব্যে বলেন,“আমাদের লক্ষ্য—প্রত্যেক মুসলমান যেন বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থসহ কুরআন পড়ে, বোঝে এবং জীবনে তা বাস্তবায়নের প্রয়াস চালায়। তরজুমানুল কুরআন ইনস্টিটিউট সেই মহৎ উদ্দেশ্যেই কাজ করছে। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের প্রতিজ্ঞা ও অঙ্গীকার।”

শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অর্থসহ ৫০০ কপি পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং এলাকাবাসীর মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়। সবাই এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com