• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় র‌্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৮ জন

dailydhakamail / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:-নরসিংদীর রায়পুরা উপজেলায় আজ ১ নভেম্বর ২০২৫ ইং (শনিবার) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএইচ এম সাজ্জাদ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সামাজিক বিরোধ ও সংঘর্ষের প্রেক্ষিতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে ১ নভেম্বর শনিবার ভোররাতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুইনলা বন্দুক, ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন এবং ৩৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার ডালিম মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৩২), হাজী সামছুল মিয়ার ছেলে মো. মোস্তফা (৩৮), মো. দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান (১৭), মহাজুদ্দিনের ছেলে আয়নাল (৩৮), মো. জাকের হোসেনের ছেলে মহিউদ্দিন হৃদয় (২২), আলী হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া (৬২), আ. সামাদ টুকু মিয়ার ছেলে কালু মিয়া (৬৯) এবং খলিল রহমানের ছেলে মো. বাছেদ (৪০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com