• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট-১ আসনে জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

dailydhakamail / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাট-১ (বাগেরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী (বাগেরহাট জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি) শেখ মনজুরুল হক রাহাদ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখা।

সভায় উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য ন্যায়ের ভিত্তিতে সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থী জনগণের দোয়া ও সমর্থন পাবেন।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ। তিনি বলেন, আমরা চাই একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত সমাজ। ইসলামী আদর্শের ভিত্তিতে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা হবে সর্বক্ষেত্রে।

মূল আলোচনায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমি রাজনীতিকে দেখি জনগণের সেবা হিসেবে। যদি বাগেরহাট-১ আসনের জনগণ আমাকে সংসদে পাঠান, তবে আমি বেকার সমস্যা সমাধানে শিল্প-কারখানা স্থাপন, কৃষির আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ উদ্যোগ নেব।

তিনি আরও বলেন, বাগেরহাটে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা সময়ের দাবি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা খাতের আধুনিকায়ন, শিক্ষকদের প্রণোদনা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

মনজুরুল হক রাহাদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা শতভাগ নিশ্চিত করা হবে। সর্বোপরি, কোরআনের আলোকে একটি ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য — ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নির্বাচনী ইশতেহার, উন্নয়ন পরিকল্পনা, তরুণদের ভূমিকা এবং জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ প্রতিটি প্রশ্নের উত্তর ধৈর্যসহকারে দেন এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানান।

সভায় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি শাহজাদা হাশেমী, বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবিউল ইসলাম, জামায়াতের রোকন ও সাবেক উপজেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, যুব বিভাগের সভাপতি হাসানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান শিকদার, সাংবাদিক মোঃ মাকসুদ আলম, শফিউল আজম নিশান, কে এম মাহামুদুল হক, মোঃ লিটন শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com