• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

ধর্মপ্রাণ, মানবিক ও সেবামুখী পুলিশ অফিসার ডিআইজি মুশফেকুর রহমান-থানা পরিদর্শনে এসে শ্রীমঙ্গলে নামাজি মুসল্লিদের প্রশংসা অর্জন।

dailydhakamail / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মুশফেকুর রহমান বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শন উপলক্ষে থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।

পরিদর্শনকালে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ও জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম সহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা শ্রীমঙ্গল থানা জামে মসজিদে আসরের নামাজ জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে ডিআইজি সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান ও জনগণের মতামত জানতে চান।
এ সময় স্থানীয় মুসল্লিরা উনার বিনয়ী, মানবিক ও ধর্মপ্রাণ আচরণে মুগ্ধ হয়ে বলেন, “ডিআইজি মুশফেকুর রহমান অত্যন্ত ভালো ও অসাধারণ মানুষ। এমন ডিআইজি অফিসার যদি সারা দেশে থাকতেন, তাহলে দেশ পরিবর্তন হতে সময় লাগত না, অতি দ্রুত বদলে যেত।” উপস্থিত মুসল্লিরা দোয়া করেন, আল্লাহতালা উনার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন।

পরে পুলিশের চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি থানার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার হাজতখানা, ফোর্স ব্যারাক ও মেসও ঘুরে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের কল্যাণ সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও থানার সামগ্রিক কর্মদক্ষতা নিয়ে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, জনবান্ধব আচরণ ও সেবামুখী মনোভাব ও জনসেবার মানসিকতা বজায় রাখার গুরুত্ব তুলে নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি বলেন, “পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, জনবান্ধব আচরণ ও সেবামুখী মনোভাব বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মোঃ রফিকুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com