• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ, ৪৮তম তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রস্তুতি জোরদার

dailydhakamail / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:– ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের উদ্যোগে ৪৮তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বাদ এশা শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত এই সমাবেশ চলে।

পরিষদের সভাপতি আলহাজ্ব এএসএম ইয়াহইয়া-এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহাসম্মেলনকে সফল করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা শায়খ মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, মীর এম এ সালাম, হাজী আব্দুল কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, মুফতী মনির উদ্দিন, মাওলানা হায়দার আলী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, সংগঠনের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ আজিজুর রহমান ফটিক, মাওলানা কাজী শিহাব উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা এহসান বিন মুজাহির, মাওলানা শাহিদুর রহমান সালেহ, মাওলানা আবুল কাশেম আজাদী, মাওলানা মাহবুবুল আলম বাশার, হাফেজ মোঃ ইউনুছ খান, মাওলানা আজিজুর রহমান সিরাজী, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা মাহফুজ আহমদ, হাফেজ আবু নোমান মুমিনসহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মহাসম্মেলনে দেশবরেণ্য ইসলামী পণ্ডিত ও আলেমগণ অংশগ্রহণ করবেন।

তাফসীর পেশ করবেন – আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শায়খুল হাদীস মুফতী রশীদুর রহমান ফারুক হামিদী (পীর সাহেব বরুণা), মাওলানা মাহবুবে এলাহী (পীর সাহেব উজানী), মাওলানা মোতালেব হোসাইন সালেহী, মাওলানা লোকমান সাদীসহ দেশবিখ্যাত প্রমুখ উলামায়ে কেরাম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com