• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, নারী ও শিশু-সহ আহত ৫

dailydhakamail / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক ইদ্রিস আলী (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশু-সহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার ( ১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রিমা থানার আওতাধীন বারো রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশু মুসকান (৫) ও রেনুকা (৩২) নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে। তারা বর্তমানে হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নামানোর জন্য অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং দুর্ঘটনাকবলিত বাসে ভাঙচুর চালায়। তারা দ্রুত বাসচালককে গ্রেফতার ও ওই এলাকায় স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান। এসময় রাজশাহী-নওগাঁ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর শাফিন মাহমুদ বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, নগরীর বারো রাস্তার মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল ও কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই এ এলাকায় দুর্ঘটনা ঘটে। তবুও এখনো কোনো স্থায়ী সমাধান নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com