• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রূপনগরে পুলিশের জালে কুখ্যাত প্রতারক তানিয়া আটক।

dailydhakamail / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

এস এম রফিক, স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে ফ্ল্যাটে হানা দিয়ে গৃহবধূদের চেতনানাশক মিশিয়ে ‘বিষ-শরবত’ পান করিয়ে সর্বস্বান্ত করা দুর্ধর্ষ প্রতারক চক্রের প্রধান হোতাকে অবশেষে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। ওসি মোরশেদ আলম এবং রূপনগর-পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদ ইসলামের বিশেষ রণকৌশলের ফলেই কুখ্যাত এই নারী অপরাধী পুলিশের জালে ধরা পড়ে।

গ্রেফতারকৃত ভয়ংকর এই নারীর নাম তানিয়া আক্তার (৪০)। তার বিরুদ্ধে রূপনগরসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি ও প্রতারণার অভিযোগে কমপক্ষে ৩৮টি মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, তানিয়া অত্যন্ত চাতুর্যের সঙ্গে অভিজাত এলাকার ফ্ল্যাটগুলোর ভেতরে প্রবেশ করত। প্রথমে গৃহবধূদের আস্থা অর্জন করে নিজের হাতে তৈরি শরবত পান করাত। সেই শরবতের ভেতরেই থাকত শক্তিশালী চেতনানাশক। পান করার সঙ্গে সঙ্গেই ভিকটিম অচেতন হয়ে পড়লে সে আলমারি বা সিন্দুক ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে দ্রুত পালিয়ে যেত।

 

রূপনগর থানা পুলিশের তীক্ষ্ণ নজরদারি ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আজ ১১ নভেম্বর ২০২৫ তারিখে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় একাধিক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। ওসি মোরশেদ আলম এবং এসি জাহিদ ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তানিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়।

তার কাছ থেকে উদ্ধারকৃত মালামালের বিবরণ:
১. সাদা রঙের একটি প্রাইভেট কার
২. ১ জোড়া কানের ঝাপটা (ওজন ৭ আনা ৩ পয়েন্ট)
৩. ৩টি কানের দুল এবং ২টি নাকফুল (মোট ওজন ৪ আনা)
৪. পাথরসহ স্বর্ণের ৪টি কানের টপ
৫. পাথরসহ স্বর্ণের ৫টি নাকফুল
৬. পাথর ব্যতীত মোট ৩ আনা স্বর্ণ
৭. ৫টি আংটি (ওজন ৫ আনা ৩ রত্তি)
৮. চোরাই স্বর্ণ বিক্রির উদ্ধারকৃত নগদ টাকা ৯,০৯,৮৪০ টাকা
৯. ইমিটেশন হাতের বালা ২টি
১০. ইমিটেশন হাতের চুড়ি ২টি
১১. ইমিটেশন গলার চেইন ৩টি
১২. ইমিটেশন গলার হার ১টি
১৩. ইমিটেশন কানের দুল ১ জোড়া
১৪. ইমিটেশন বড় আংটি ৬টি
১৫. ছোট সাইজের ডিজিটাল ওজন মেশিন ১টি

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com