• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

সিরাজগঞ্জে গণসংবর্ধনা পথে পথে বিএনপির নেতাকর্মী ও জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

dailydhakamail / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:-সিরাজগঞ্জে গণসংবর্ধনার পথে পথে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনতার ঢল নামে। মানুষের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হন সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদরের আংশিক ও কামারখন্দ উপজেলা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেল তিনটার দিকে সড়ক পথে ঢাকা থেকে যমুনা সেতু পাড় হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পৌঁছালে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন ইকবাল হাসান মাহমুদ টুকুকে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

অসংখ্য মাইক্রোবাস ও শত শত মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে কড্ডার মোড় থেকে শুরু হয় ব্যাপক নির্বাচনী শোডাউন। মাত্র সাত কিলোমিটার পথ অতিক্রমের সময় কালিয়া হরিপুর ইউনিয়নের কাশিহাটা, বনবাড়িয়া, রামগাতি, মিরপুর ওয়াপদা ও মিরপুর এলাকায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।

এরপর সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির গণসংবর্ধনা মঞ্চে পৌঁছতে সদর-কামারখন্দ আসনের ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। পথে পথে তিনি জনতার অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের রেলগেট সংলগ্ন ট্রাক টার্মিনালের মাঠে জেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনার মঞ্চে পৌঁছালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতি, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও মহিলা দলের নেত্রীরা বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বলেন, “মানুষের এই মহাস্রোত, উচ্ছ্বাস, ভালোবাসা, আবেগ ও অনুভূতিই প্রমাণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বিএনপির প্রতি মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে যারা পরাজয়ের আশঙ্কায় আছে, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার পর আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন। জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণই তাদের প্রতিহত করে নির্বাচন আদায় করে নেবে।”

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনতার মেয়র মোঃ সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি নেতৃবৃন্দ, সদর ও কামারখন্দ উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত থেকে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com