• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

মোল্লাহাটে ব্রি ধান–১০৩ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

dailydhakamail / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আব্দুল্লাহ ফারুক,(বাগেরহাট) প্রতিনিধি:-বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামে ব্রি ধান–১০৩ জাতের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয়, গোপালগঞ্জের উদ্যোগে এবং এলএসটিডি প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ধান চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে ব্রি ধান–১০৩ জাত। অল্প সময়ে পরিপক্বতা, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা এবং তুলনামূলকভাবে বেশি ফলনের কারণে কৃষকদের মধ্যে এই জাতের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

ফসল কর্তন ও মাঠ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রধান ড. আমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা; সাইফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা; এবং শম্পা খানম, এসএএও, মোল্লাহাট।

অনুষ্ঠানে বক্তারা বলেন— “ব্রি ধান–১০৩ জাতটি বিশেষভাবে উপযোগী আমন মৌসুমের জন্য। এই জাতটি কম সময়ে পরিপক্ব হয়, উৎপাদন খরচ কম এবং ফলনও বেশি। ফলে কৃষকরা কম পরিশ্রমে ও কম ব্যয়ে বেশি লাভবান হতে পারবেন।”

তারা আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখতে উচ্চ ফলনশীল ও প্রযুক্তিনির্ভর জাতের চাষে কৃষকদের উৎসাহিত করা অত্যন্ত জরুরি।

উপস্থিত কৃষকেরা জানান, ব্রি ধান–১০৩ চাষে তারা আগের তুলনায় প্রায় ২০–২৫ শতাংশ বেশি ফলন পাচ্ছেন। এতে উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম হচ্ছে। দ্রুত পরিপক্ব হওয়ায় একই জমিতে পরবর্তী ফসল আবাদ করার সুযোগ তৈরি হচ্ছে।

কৃষকরা বলেন—“আগে আমরা সাধারণ জাতের ধান চাষ করতাম, ফলে ফলন কম হতো। এখন ব্রি ধান–১০৩ চাষে কম সার ও কম কীটনাশক ব্যবহারেই ভালো ফলন পাচ্ছি। এতে আমাদের লাভ অনেক বেশি।”

ড. আমিনা খাতুন জানান, ব্রি ধান–১০৩ জাতটি উন্নত গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং স্বল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। তিনি বলেন—
“এই জাতটি দেশব্যাপী জনপ্রিয় করতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে।”

অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা ব্রি ধান–১০৩ জাতের চাষাবাদ পদ্ধতি, বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃষকরা নতুন প্রযুক্তিনির্ভর ধান চাষের প্রসারে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com