• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা আদায় ও বন্ধ ঘোষণা

dailydhakamail / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- বুধবার (১২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরস্থ মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভার উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

অভিযানে তেঁতুলঝোড়া ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় অবস্থিত মেসার্স এ বি এম অ্যান্ড কোং নামের ইটভাটা চালু অবস্থায় পাওয়া গেলে সেটির চিমনি ভেঙে ফেলা হয় এবং কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়া, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার এ বি এন ব্রিকস এবং চাপড়া এলাকার এইচ এম বি স্টার ব্রিকস নামের ইটভাটা দুটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি ইটভাটাকে ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা করে মোট ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় চাপড়া এলাকার মেসার্স এম এইচ এস ব্রিকস নামের আরেকটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় প্রত্যেকটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ, সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন এবং পরিদর্শক মো. হাবিবুর রহমান।

অভিযানে আইনগত সহযোগিতা প্রদান করে বাংলাদেশ পুলিশ, র‌্যাবের এক প্লাটুন, ফায়ার সার্ভিসের একটি দল এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সাভার উপজেলায় ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটা এবং অন্যান্য দূষণকারী কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com