• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স নির্বাচনে পরিচালক প্রার্থী হাজী আব্দুস সাত্তারের মাঠে সরব প্রচারণা।

dailydhakamail / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :- আগামী ৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ভোটার নং–১০১, পরিচালক পদে প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত তিনি সিরাজগঞ্জ শহরের বিএ কলেজ রোডের অ্যাডভোকেট কর্নার, এস.এস. রোড, বাজার স্টেশন, মাড়োয়ারি পট্টি সড়ক, বড়গোলাপট্রি, মুজিব সড়কসহ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রি’র অন্তর্ভুক্ত বিভিন্ন স্পটে গিয়ে ব্যবসায়ী ভোটারদের কাছে সমর্থন চান।

এসময় উপস্থিত ছিলেন—চেম্বারের ভোটার ব্যবসায়ী হাফিজুর রহমান, আকবর হোসেন, আবু মুসা, মুকুট, সুমন চৌধুরী, আমির হোসেন, সুকান্ত কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, “আমি সবসময় ব্যবসায়ীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। ব্যবসা–বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা, ভালো নিয়মনীতি ও আদর্শ চর্চা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ রাখতে চাই। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমাকে সেই সুযোগ করে দেবে—এ বিশ্বাস বুকে ধারণ করে আমি মূল্যবান ভোট চাই।”

তিনি সিরাজগঞ্জ জেলার সকল ব্যবসায়ীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com