• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার মন্ত্রণালয়ে বদলি; জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা

dailydhakamail / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মোঃ বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক:-বগুড়া জেলার জেলা প্রশাসক ও যুগ্মসচিব হোসনা আফরোজা মন্ত্রণালয়ে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন।

তাঁর বিদায় উপলক্ষে রোববার, (১৬ই নভেম্বর) বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভকামনা।

গত এক বছরের বেশি সময় বগুড়ায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে গড়ে ওঠে সুদৃঢ় সহযোগিতা ও সমন্বয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক, দায়িত্বশীল ও সময়োপযোগী নেতৃত্বের অধিকারী—এমনটাই জানিয়েছে জেলা পুলিশ।

বগুড়া জেলার পুলিশ সুপার বলেন,
“জেলা প্রশাসক হোসনা আফরোজার সততা, নিষ্ঠা, নৈতিকতা ও পেশাদারিত্ব সত্যিই অনন্য। ব্যক্তিগতভাবে তাঁর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সম্মান পেয়েছি।”

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের শৃঙ্খলাবোধ, কর্মের প্রতি দায়বদ্ধতা এবং দৃঢ় মনোভাব জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও গতিশীল ও সুচারু করেছে। দায়িত্ব পালনকালে বগুড়ায় যে একতা, সমন্বয় ও সৌহার্দ্যের পরিবেশ তিনি সৃষ্টি করেছিলেন, তা দীর্ঘদিন জেলা প্রশাসন ও পুলিশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর নতুন কর্মস্থলে সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com