• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গনসমাবেশ।

dailydhakamail / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গনসমাবেশ ১৬ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার ইটাখোলা বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে ১৪ইং নভেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদারের সভাপতিত্বে দুই জন মনোনয়ন প্রত্যাশী জনসমাবেশ করেন। এরই প্রেক্ষিতে, ১৬ইং নভেম্বর, বিকেলে আরো দুই জন মনোনয়ন প্রত্যাশীর গনসমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদীর ৫ টি আসনের মধ্যে ৪ টি আসনের মনোনয়ন প্রদান করেন। একটি আসন নরসিংদী ৩ শিবপুর স্থগিত রাখেন।আজ রবিবার গননসমাবেশে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের খন্দকার। গনসমাবেশের প্রধান অতিথি শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নরসিংদী-৩ শিবপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হারিস রিকাবদার কালা মিয়া বলেন, আমরা সততা ও জিয়ার আদর্শের রাজনীতি করি। যারা বলে তাদের ছারা আর বিএনপি নাই। তাদের বলি, আজ এই জনসমাবেশে দেখে যান, কারা বিএনপি করে। আমি বিএনপি করি ৩০/৩৫ বছর ধরে। আমি সভাপতি হিসেবে দল ধরে রেখেছি।আজ দল ঐক্যবদ্ধ। সমাবেশের প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী-৩ শিবপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু বলেন, ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দ্বারা আমি জুলম নির্যাতনের স্বীকার। আমাকে কয় বার জেলে যেতে হয়েছে, তার হিসাব নেই। আমি জুলম নির্যাতনের স্বীকার বিএনপি নেতা কর্মীদের পাশে ছিলাম।তাদের খোঁজ খবর নিয়েছি। আমি বার বার কারাগারে গিয়েছি। তবু জনগণের অধিকার আদায়ে পিছ পা হয়নি। আমি যখন শেষ বার কারাগারে যাই, তখন আমার স্ত্রী সন্তান সম্ভবা। ছোট সন্তানের বয়স ৫ বছর। আতঙ্কে ছিলাম, কখন জানি ঘুম করে বা ক্রস ফায়ার দেয়। চব্বিশের জানুয়ারী, চব্বিশের আগষ্ট কোন আন্দোলনেই ঢাকার রাজপথ থেকে দূরে যায়নি।আপনারা যানেন কারা আন্দোলন সংগ্রামে ছিল। আজকে টাকার গরমে অনেকে অনেক কথা বলে।শিবপুরে যারা কারাগারে গিয়েছে তাদের আমি খোঁজ খবর নিয়েছি।আগামীদিনে শিবপুরের মানুষের জন্য, নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করব।ছাত্র তরুণদের খেলাধুলায় উৎসাহিত করব।আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করব,ন্যায় বিচারের বাংলাদেশ নির্মাণ করব।সেই লক্ষে আমরা শিবপুরে কাজ করে যাচ্ছি। আগামীদিনে সুযোগ পেলে এই শিবপুরকে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ শিবপুর গড়ে তুলব।সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান, বাঘাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, জুলাই যুদ্ধা মোশাররফ হোসেন,
শিবপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com