• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

“মৎস্য উন্নয়নের স্বপ্নে এক মঞ্চে-মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের গ্র্যান্ড সেলিব্রেশন”

dailydhakamail / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তাদের সংগঠন ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার-হবিগঞ্জ–এর উদ্যোগে ২০২৫ সালের গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আরিফ হোসাইন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন সাধারণত সম্পাদক মোঃ রাশেদুজ্জামান দীপু।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শুভ্র সরকার, শ্রীমঙ্গল উপজেলা। বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু নাঈম, ফিরোজ আহমেদ, ফারুক আহমেদ সহ আরো অনেকে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান এবং কার্য নির্বাহী সদস্য হারুন অর রশিদ।
অনুষ্ঠানে দুই জেলার মৎস্য কর্মকর্তারা পেশাগত অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং মৎস্যসম্পদ উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মৎস্য খাত এখন উন্নয়নের সোনালি অধ্যায়ে রয়েছে। মাঠপর্যায়ের মৎস্য কর্মকর্তারা দেশের উৎপাদন বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের কর্মকর্তারা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কৃষক ও খামারিদের পাশে দাঁড়াচ্ছেন—এটি সত্যিই প্রশংসনীয়।
নিরাপদ মাছ উৎপাদন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, জলাশয় রক্ষা এবং খামারিদের সচেতন করা—এসব কাজ এগিয়ে নিতে আপনাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি বিশ্বাস করি, এমন ইতিবাচক আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে এবং সেবার মান উন্নয়নে নতুন উদ্যম সৃষ্টি করবে।”
প্রধান আলোচক বলেন, “মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মাঠপর্যায়ের প্রতিটি কর্মকর্তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের রোগ প্রতিরোধ, গুণগতমান নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই চাষ প্রযুক্তি সম্প্রসারণে আধুনিক জ্ঞান ও দক্ষতা অত্যাবশ্যক।
এই অঞ্চলের কর্মকর্তারা মাঠে থেকে নিয়মিত যে পরিশ্রম করে যাচ্ছেন, তা শুধু উৎপাদন বৃদ্ধি নয়, খামারিদের আস্থা অর্জনেও বড় ভূমিকা রাখছে। গবেষণা, উদ্ভাবনী প্রযুক্তি, প্রশিক্ষণ এবং তথ্যভিত্তিক সেবা আরও জোরদার করা গেলে দেশের মৎস্যসম্পদ নতুন উচ্চতায় পৌঁছাবে।”
অন্যান্য বক্তাদের মতামত: বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্যসম্পদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ মাছ উৎপাদন, পরিবেশবান্ধব চাষ প্রযুক্তি এবং খামারিদের সার্বিক সহায়তায় ফিশারিজ এক্সিকিউটিভদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে যৌথ কার্যক্রম বাড়ানো, মাছের রোগ ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা এবং খামারিদের প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি অপসোনিন, স্কয়ার এবং একমি–এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান পরে “অনুষ্ঠানের কেক কাটা হয় এবং প্রধান অতিথি কেকটি তুলে ধরে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।” এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com