• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন

সিরাজগঞ্জে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৯তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

dailydhakamail / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দোয়া-মোনাজাত এবং খাবার পরিবেশন করা হয়। মওলানা ভাসানী কলেজের আয়োজনে সোমবার (১৭ নভেম্বর ২০২৫ খ্রি.) বেলা সাড়ে ১১টায় মওলানা ভাসানী কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আকমল হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল; দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ; সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, নবীন চন্দ্র কর্মকার, সুমিলা রহমান; প্রভাষক শামীমা ইয়াসমিন শীলা, সাইফুল ইসলাম; অভিভাবক সদস্য খাদেমুল ইসলাম খান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক সাদরিল আমিন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com