• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

dailydhakamail / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশ ও র‍্যালিতে সদর উপজেলার ১২টি ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সদর বিএনপির সভাপতি প্রভাষক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, বিএনপি নেতা রেজাউল ইসলাম, হাদিউজ্জামান বাদশাসহ শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের মতামত, স্থানীয় প্রতিবেদন ও দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের মনোনয়ন দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। ধানের শীষকে বিজয়ী করা মানে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং তারেক রহমানের নেতৃত্বকে সুদৃঢ় করা।

তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সমর্থন প্রমাণ করেছে—এই জনপদ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।

সমাবেশকে সফল করতে সদর উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় স্লোগানে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দিকে অগ্রসর হন।

সমাবেশ শেষে পার্ক থেকে একটি বিশাল মিছিল সাতক্ষীরা নিউ মার্কেট হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে শেষ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com