• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন: বগুড়ায় সতর্ক বার্তা (এম-ট্যাব) নেতা আরমান হোসেন ডলারের

dailydhakamail / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- গত ১৯ নভেম্বর বুধবার— বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন আন্দোলনকে আরও বেগবান করা, পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মেডিকেল টেকনোলজিস্টরা দেশের স্বাস্থ্যব্যবস্থায় অপরিসীম ভূমিকা রাখলেও বরাবরই অবহেলিত। রোগ নির্ণয়ের পুরো প্রক্রিয়ায় টেকনোলজিস্টই প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টেকনোলজিস্টরা রোগ নির্ণয় করে দেন, আর সেই রিপোর্টের ভিত্তিতেই ডাক্তাররা চিকিৎসা প্রদান করেন। অথচ এ গুরুত্বপূর্ণ পেশাটি আজও অযৌক্তিক অবমূল্যায়নের শিকার। স্বাস্থ্য খাতের বহু কার্যক্রমে টেকনোলজিস্টদের ‘পর্দার আড়ালে’ রেখে প্রোগ্রাম পরিচালনা করা হয়, যা এক ধরনের বৈষম্য। এই বৈষম্য দূর করতে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

তিনি আরও বলেন,“দেশের প্রতিটি দুর্যোগ, সংকট ও জরুরি পরিস্থিতিতে টেকনোলজিস্টরা সামনের সারিতে থেকে নিরলসভাবে মানুষের সেবা দিয়েছেন। তবুও তারা প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থার পরিবর্তনে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ মনোযোগ প্রত্যাশা করছি।”

সভায় উপস্থিত ছিলেন—এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু)।

এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতাল মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রবিউল ইসলাম, এটিএম আমিনুল হক, মোঃ এনামুল হক, ফাতেমা সুলতানা, সানজিদা আকতার, মোছাঃ পপি খাতুন, মোঃ শরীফুল ইসলাম, মোঃ আবুল কাশেম সহ মোহাম্মদ আলী হাসপাতালে চতুর্থ শ্রেণী কর্মচারী সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জাহিদুল ইসলাম, সভাপতি মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত উন্নয়ন, সংগঠনকে আরও শক্তিশালী করা, এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

নেতারা বলেন, আন্দোলনকে সফল করতে এবং টেকনোলজিস্টদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com