• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার ও অফিস সহায়কের অপসারণের দাবিতে দলিল লেখকদের ধর্মঘটের ডাক

dailydhakamail / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-. সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) ও সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এর অবৈধ নিয়োগ প্রাপ্ত আওয়ামী লীগের দোসর অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।

সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ অভিযোগ করে বলেন, রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক মহাসিন খান দলিল লেখকদের সাথে বারংবার দুর্ব্যাবহার ও বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতির কারণে সাতক্ষীরা সদর রেজিষ্ট্রি অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

দলিল লেখকগণ আরো অভিযোগ করে বলেন, দূর্নীতিবাজ অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের দাবিতে তারা জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে দলিল লেখকগণ এক সপ্তাহ পর ১৮ নভেম্বর জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা)র কাছে অফিস সহায়ক মহাসিন খান এর অপসারণের বিষয়ে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) জানান বিভাগীয় কর্মকর্তা (আই আর ও) বিষয়টি হস্তক্ষেপ করছেন।

এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার সাংবাদিকদের বলেন সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুব উল্লাহ তাকে (জেলা রেজিস্ট্রার) মিথ্যুক বলে অভিহিত করেন, দলিল লেখকগণ জানান সে মূহুর্তে জেলা রেজিস্ট্রার উত্তেজিত হয়ে দলিল লেখকদের তার রুম থেকে চলে যেতে বলেন।

সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকগণ তাৎক্ষণিকভাবে সভা ডেকে সর্বসম্মতিক্রমে অফিস সহায়ক মহাসিন খান ও তার পক্ষপাতী হওয়ায় জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা)র অপসারণের দাবিতে রবিবার (২৩ নভেম্বর-২০২৫) হতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com